বিক্রি বাড়ছে। তবু মাস শেষে ক্যাশ টানাটানি? টাকা হারায়নি, কোথাও আটকে আছে।
লাভজনক ব্যবসাতেও ক্যাশ সংকট হয়। কারণ লাভ খাতায় লেখা হয়, আর টাকা আটকে থাকে stock-এ, বাকিতে, কম margin-এ বা ভুল সময়ের খরচে। আরও ঋণ বা বিনিয়োগের আগে খুঁজে বের করুন, ঠিক কোথায়।
লাভ আর ক্যাশ এক জিনিস নয়।
বিক্রি বাড়লে আটকে থাকা টাকাও বাড়ে
বেশি বিক্রি মানে বেশি stock আর বেশি বাকি। টাকা ঘরে আসার আগেই নতুন মাল কিনতে হয়।
খাতার লাভ সবসময় হাতের টাকা নয়
রিটার্ন, ডেলিভারি, ছাড় আর মালিকের উত্তোলন হিসাবের বাইরে থাকলে লাভ দেখায়, কিন্তু ক্যাশ থাকে না।
সমাধান প্রায়ই আরও বিক্রি নয়
টাকা যেখানে আটকে আছে, সেখানে হাত না দিয়ে বিক্রি বাড়ালে চাপ আরও বাড়ে। এটাই Symptom Spending।
টাকা আটকে যাওয়ার ৬টি সাধারণ জায়গা
প্রতিটি ব্যবসায় সব কটা খাটে না। কিন্তু ক্যাশ সংকটের কারণ প্রায় সবসময় এর এক বা একাধিক জায়গায় থাকে।
আপনার টাকা কোথায় সবচেয়ে বেশি আটকে?
১২টি কথা। আপনার ব্যবসায় কোনটা কতটা সত্য, বেছে নিন।
চাপ যেখানে সবচেয়ে বেশি
প্রথমে যেখানে দেখবেন
আপনার প্রতিটি টাকা কত দিন ব্যবসার ভেতরে আটকে থাকে?
মাল কেনার জন্য টাকা বের হওয়া থেকে বিক্রির টাকা হাতে ফেরা পর্যন্ত সময়। এই চক্র যত লম্বা, বিক্রি বাড়লে তত বেশি টাকা আটকে যায়।
তিনটি ঘর পূরণ করলে আপনার ক্যাশ চক্র দেখাবে।
এটা মোটা দাগের হিসাব; আসল সংখ্যা খরচের ধরন আর মৌসুমের ওপর নির্ভর করে। কোনো সংখ্যা কোথাও জমা হয় না।
ক্যাশ সংকটে সবচেয়ে প্রচলিত চারটি ভুল সমাধান
এগুলো কিছুদিনের জন্য চাপ কমায়, কিন্তু টাকা যেখানে আটকে আছে সেখানে হাত দেয় না।
আরও ঋণ নেওয়া
টাকা ঠিক কোথায় আটকে যাচ্ছে, আর ঋণের টাকা কি সেখানেই আটকাবে?
আরও বিক্রি বাড়ানো
প্রতি অর্ডারে সব খরচ বাদে কত থাকে? বিক্রি বাড়লে stock আর বাকি কতটা বাড়বে?
বিনিয়োগ খোঁজা
বিনিয়োগ কোন নির্দিষ্ট সমস্যা সারাবে? Capital amplifies: দুর্বল কাঠামোয় পুঁজি দুর্বলতাকেও বড় করে।
সরবরাহকারীকে দেরিতে টাকা দেওয়া
প্রতিশ্রুতি ভেঙে ক্যাশ বাঁচানো সমাধান নয়; এতে দাম, সরবরাহ আর আস্থা হারায়। শর্ত বদলাতে হলে আগে আলোচনা করে লিখিত করুন।