Diagnose Before You Scale

খাটছেন, টাকা ঢালছেন, তবু ব্যবসা আটকে আছে? আগে জানুন আসল বাধাটা কোথায়।

একটি ব্যবসা যখন একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে আটকে যায়, তখন সমস্যাটি সাধারণত এক জায়গায় থাকে না।

  • Revenue বাড়লেও profit কমতে পারে।
  • Sales বাড়লেও cash কমে যেতে পারে।
  • Team বড় হলেও founder-এর workload কমে না।
  • Marketing চললেও sustainable growth আসে না।

Growth-এর আগে Clarity। Investment-এর আগে Diagnosis।

আমি SME Founder ও Growth-stage Business Owner-দের ব্যবসাকে strategic এবং evidence-based assessment-এর মাধ্যমে বিশ্লেষণ করি—যাতে স্পষ্টভাবে বোঝা যায়:

  • What is working.
  • What is broken.
  • What is blocking growth.
  • And what must happen next.

এর ভিত্তিতে তৈরি হয় একটি prioritized strategic roadmap—যেখানে প্রতিটি সিদ্ধান্তের আগে থাকে clarity, priority এবং sequence।

কারণ sustainable scale আসে শুধু বেশি investment থেকে নয়।

সঠিক সমস্যাকে, সঠিক সময়ে, সঠিক ক্রমে সমাধান করার মাধ্যমে।

Know the bottleneck. Fix the foundation. Then scale with confidence.

AMINUR RAHAMANBusiness NavigatorEntrepreneurInvestorAmazon SellerBusiness roots since 1999Own Journey Started in 2006

Clarity before capital. Principles before profit.

মোটিভেশন নয় — রোগ নির্ণয়। SME, ই-কমার্স, ফ্যাক্টরি ও founder-নির্ভর ব্যবসার জন্য।

আপনার ব্যবসা একটা সংযুক্ত সিস্টেমবাধা প্রায়ই অন্য জায়গায় থাকে
মাল্টি-মিলিয়ন $রেভিনিউ গড়ার অভিজ্ঞতানিজের পরিচালিত ব্যবসায়
২০+বছর ব্যবসার মাঠে১৯৯৯ থেকে ব্যবসায়, ২০০৬ থেকে উদ্যোক্তা
১০০+উদ্যোক্তার পাশেবিজনেস গ্রোথে সরাসরি সহায়তা
১০+বছর Amazon ই-কমার্সেনিজের অ্যাকাউন্টে, হাতে-কলমে
১৬+বছর রিয়েল এস্টেটে৪টি প্রজেক্ট সফলভাবে হস্তান্তর
২,৫০০+niche-এ কাজের অভিজ্ঞতাAmazon Merch-এ, ২০১৬ থেকে
১,২০০+শিক্ষার্থীMerch Academy-র ফ্রি প্রোগ্রামে
১.৫ লাখ+গ্রাহকের আস্থানিজের ব্র্যান্ড Cheeryb-এ
নিজের সাথে মিলিয়ে দেখুন

এটা কি আপনার ব্যবসার গল্প?

রাতে হিসাব মেলাতে বসে মনে হয়: এত বিক্রি, এত পরিশ্রম, তবু টাকা যায় কোথায়? নিচের কোনোটা কি চেনা লাগছে?

বিক্রি বাড়ছে।

মাস শেষে ক্যাশ সবসময় টানাটানি।

মার্কেটিংয়ে খরচ বাড়াচ্ছেন।

মুনাফা বাড়ছে না।

বিক্রির সংখ্যা ভালো দেখায়।

প্রতি অর্ডারে আসলে কত থাকে, জানেন না।

ব্যবসা বড় হচ্ছে।

প্রতিটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখনো আপনার কাছেই ফেরে।

টিম বড় হচ্ছে।

জবাবদিহি বাড়ছে না।

Ad চালালে অর্ডার আসে।

Ad বন্ধ করলেই বিক্রি থেমে যায়।

ফ্যাক্টরি আরও উৎপাদন করতে পারে।

বিক্রির চ্যানেল সেই উৎপাদন নিতে পারছে না।

শোরুমে নিয়মিত গ্রাহক আসে।

বিক্রির পর তাঁদের সাথে আর কোনো সম্পর্ক থাকে না।

একটার সাথেও মিল পেলে বুঝবেন: যেখানে ব্যথা, সমস্যা হয়তো সেখানে নয়। আগে নির্ণয়, তারপর খরচ।

মূল ভাবনা · Symptom Spending

আপনি কি লক্ষণের পেছনে টাকা ঢালছেন?

বিক্রি কম, তাই আরও ad। ক্যাশ কম, তাই আরও ঋণ। টিম দুর্বল, তাই আরও লোক। চেনা লাগছে? একে আমি বলি Symptom Spending: ভুল সমস্যা দ্রুত সমাধান করলে ভুলটা শুধু আরও দামি হয়। আপনার লক্ষণটা বেছে দেখুন, পেছনে কী থাকতে পারে।

নির্ণয় মানে এই তালিকা থেকে অনুমান করা নয় — আপনার ব্যবসার আসল সংখ্যা আর তথ্য দেখে কারণটা আলাদা করা।

যেভাবে চিন্তা করি

যে সাতটি নীতিতে আপনার ব্যবসা দেখি

01

লক্ষণ মানেই কারণ নয়

Symptoms Are Not Causes

সমস্যা যেখানে দেখা যায়, কারণ প্রায়ই সেখানে থাকে না। লক্ষণের চিকিৎসায় খরচ বাড়ে, রোগ সারে না।

02

টাকা যা আছে, তাকেই বড় করে

Capital Amplifies What Exists

নতুন পুঁজি শক্তিকে বড় করে, দুর্বলতাকেও। সহজলভ্য টাকা আর সঠিক টাকা এক নয়।

03

Founder-ই সিস্টেম নন

The Founder Is Not the System

যে ব্যবসায় প্রতিটি সিদ্ধান্তে founder লাগে, সেটা বড় হয়নি — শুধু টেনে লম্বা হয়েছে।

04

উৎসাহের আগে প্রমাণ

Evidence Before Enthusiasm

সিদ্ধান্ত হবে সংখ্যা আর বাস্তব চিত্রে — অনুমান বা আশায় নয়।

05

বিক্রি মানেই সুস্থ ব্যবসা নয়

Revenue Is Not Business Health

Margin, ক্যাশ আর ফিরে আসা গ্রাহকে আসল স্বাস্থ্য দেখা যায়।

06

কৌশল মানে যা ফিরিয়ে দেন, তা-ও

Strategy Is Also What You Refuse

লাভজনক দেখালেও সব সুযোগ আপনার ব্যবসায় জায়গা পাওয়ার যোগ্য নয়।

07

চেষ্টা আমাদের, ফলাফল আল্লাহর

Effort Is Ours; Outcome Belongs to Allah

নিয়ত, পথ, চেষ্টা আর আচরণ আমাদের দায়িত্ব। এতে পরিকল্পনার দায় কমে না, বাড়ে।

পদ্ধতি

GPS Business Navigator™

আপনি কোথায় যেতে চান, এখন ঠিক কোথায় দাঁড়িয়ে, আর কোন পথে গেলে কম ঝুঁকিতে পৌঁছাবেন: এই তিন প্রশ্নের পরিষ্কার উত্তর খোঁজার কাঠামো। Business Assessment, Strategic Direction & Growth Navigation System।

GGoal

আসলে কোথায় যেতে চান?

লক্ষ্য — আর সেটা যাওয়ার যোগ্য কিনা

যা দেখা হয়
  • Founder-এর লক্ষ্য
  • আর্থিক লক্ষ্য
  • বাজারে কাঙ্ক্ষিত অবস্থান
  • সাফল্যের মাপকাঠি
  • সময়সীমা

নীতির প্রশ্নলক্ষ্যটা কি অর্জনের যোগ্য — আর আপনার নীতির সাথে মেলে?

PPath

ব্যবসা এখন কোথায় দাঁড়িয়ে, কোন পথ যুক্তিসঙ্গত?

Diagnose — আসল বাধা কোথায়

যা দেখা হয়
  • Business Model
  • Market ও Customer
  • Product ও Pricing
  • Unit Economics
  • Finance ও Cash Flow
  • Team ও Leadership
  • Operations
  • Sales ও Marketing
  • Technology ও Data
  • Governance

নীতির প্রশ্নপথটা কি টেকসই, ন্যায্য আর বাণিজ্যিকভাবে যুক্তিসঙ্গত?

SStrategy

কী আগে, কী পরে, কীভাবে?

Sequence — কী আগে, কী পরে, কী নয়

যা পাবেন
  • Root Cause Map
  • অগ্রাধিকারের তালিকা
  • Growth Roadmap
  • ৯০ দিনের কর্মপরিকল্পনা
  • KPI ও রিভিউয়ের ছন্দ
  • ঝুঁকির মানচিত্র

নীতির প্রশ্নকোন কৌশলে আস্থা আর দায়িত্ব না হারিয়ে সুস্থভাবে বড় হওয়া যায়?

আউটপুটের পরিধি নির্ভর করে অ্যাসেসমেন্টের গভীরতার ওপর। একটা সেশনে একটা নির্দিষ্ট প্রশ্নের উত্তর; পূর্ণ অ্যাসেসমেন্টে পুরো ব্যবসা।

GPS বিস্তারিত দেখুন
কাদের জন্য

আপনার ব্যবসা কি এর কোনোটার মতো?

খাত আলাদা, কিন্তু আটকে যাওয়ার ধরন প্রায়ই একই।

Founder-Dependent

Founder-নির্ভর ব্যবসা

আয় আছে, টিম আছে — কিন্তু প্রতিটা সিদ্ধান্ত, অনুমোদন আর সমস্যা আপনার কাছে আসে।

লক্ষণ: আপনি এক সপ্তাহ সরে থাকলে কাজ থেমে যায়।
Offline → Omnichannel

ডিজিটালে আসতে চাওয়া অফলাইন ব্যবসা

শোরুম, স্থানীয় সুনাম আর নিয়মিত গ্রাহক আছে; কিন্তু CRM, গ্রাহকের ডেটা বা অনলাইন বিক্রির কাঠামো নেই। সমাধান শুধু “অনলাইনে যাওয়া” নয় — অফলাইন থেকে ডিজিটাল হয়ে omnichannel।

লক্ষণ: বিক্রির পর গ্রাহক হারিয়ে যায়।
E-commerce / F-commerce

সীমায় আটকে যাওয়া অনলাইন ব্যবসা

অর্ডার আসে, কিন্তু ad খরচ, COD রিটার্ন, inventory আর repeat purchase নিয়ন্ত্রণে আসছে না; Meta-নির্ভরতা বাড়ছে।

লক্ষণ: ROAS ঠিক দেখায়, লাভ দেখা যায় না।
Manufacturing

পূর্ণ সক্ষমতায় না চলা ফ্যাক্টরি

মেশিন, মানুষ আর পণ্য আছে; কিন্তু চাহিদা তৈরি, distribution আর working capital উৎপাদনের সাথে তাল মেলাচ্ছে না।

লক্ষণ: উৎপাদন বাড়ালে stock বাড়ে, ক্যাশ নয়।
Marketing-Stuck

মার্কেটিংয়ে আটকে থাকা SME

প্রচারে খরচ বাড়ছে, কিন্তু আপনি নিশ্চিত নন মার্কেটিংই আসল বাধা কিনা — নাকি offer, দাম বা পণ্যে।

লক্ষণ: প্রতি মাসে নতুন এজেন্সি বা নতুন ক্যাম্পেইন।
Scaling SME

দ্রুত বড় হওয়া ব্যবসা

ব্যবসা যত দ্রুত বাড়ছে, finance রিপোর্টিং, টিমের কাঠামো আর সিস্টেম তত দ্রুত বাড়ছে না।

লক্ষণ: মাসের হিসাব আসে পরের মাসের মাঝামাঝি।

রিয়েল এস্টেট, শিক্ষাপ্রতিষ্ঠান, সফটওয়্যার কোম্পানি, সার্ভিস কোম্পানি, ডিলারশিপ বিজনেস, শোরুম, পাইকারি বিজনেস — খাত আলাদা, কিন্তু নির্ণয়ের পদ্ধতি একই। Amazon Merch সেলারদের জন্য আলাদা প্রোগ্রাম: Merch Business Navigator™

শুরু করলে কী হবে

আপনার সাথে কাজটা যেভাবে এগোয়

বোঝা

কাঠামোবদ্ধ প্রশ্ন আর আলোচনায় আপনার লক্ষ্য, ব্যবসার মডেল আর বর্তমান অবস্থা জানা।

প্রমাণ দেখা

বিক্রি, margin, ক্যাশ, inventory, টিম আর চ্যানেলের আসল তথ্য মিলিয়ে দেখা।

কারণ আলাদা করা

কোনটা লক্ষণ আর কোনটা মূল কারণ — সেটা স্পষ্ট করে Root Cause Map তৈরি।

পথ ঠিক করা

অগ্রাধিকার, ক্রম আর ৯০ দিনের করণীয় — কী করবেন, কী থামাবেন।

আপনার ব্যবসার তথ্য গোপনীয় থাকে।প্রয়োজনে NDAঅনলাইন বা সরাসরিবাংলা বা ইংরেজিকোনো আয়ের প্রতিশ্রুতি নয়অনৈতিক শর্টকাটের পরামর্শ নয়
বাস্তব উদাহরণ

যাঁদের পথ বদলেছে সঠিক নির্ণয়ে

আপনার মতোই আটকে থাকা কয়েকটি ব্যবসা: কী অবস্থা ছিল, কী দেখা হয়েছে, কী বদলেছে।

রিয়েল এস্টেট · ব্র্যান্ড ডায়াগনসিস

১০+ প্রজেক্ট হস্তান্তর, তবু ব্র্যান্ড দুর্বল কেন?

Prime Asset Ltd · ম্যানেজিং ডিরেক্টর

অবস্থা
দীর্ঘদিনের ব্যবসা, ১০টির বেশি প্রজেক্ট হস্তান্তরের রেকর্ড — অথচ সেই অনুযায়ী ব্র্যান্ড ভ্যালু আর বাজারে অবস্থান তৈরি হয়নি।
নির্ণয়
মার্কেটিং আর ব্র্যান্ড প্রেজেন্স খুঁটিয়ে দেখে কেন অভিজ্ঞতা ব্র্যান্ড ভ্যালুতে রূপ নেয়নি, তার স্পষ্ট ম্যাপিং।
ফলাফল
উন্নতির নির্দিষ্ট জায়গাগুলো চিহ্নিত — কোথায় কাজ করলে বছরের পর বছরের কাজ ব্র্যান্ডে দেখা যাবে।

শিক্ষা: কাজের রেকর্ড নিজে থেকে ব্র্যান্ড হয় না; তাকে positioning-এ রূপ দিতে হয়।

Amazon Merch on Demand · স্কেলিং

২–৩টি বিক্রি থেকে মাসে ১০ হাজার ডলারের দিকে

একজন Amazon Merch সেলার

অবস্থা
কয়েকটি প্রোডাক্টে মাঝে মাঝে ২–৩টি বিক্রি হচ্ছিল; পরিষ্কার পরিকল্পনা ছিল না।
পদক্ষেপ
এক ঘণ্টার ফ্রি সেশনে চলমান প্রোডাক্টগুলোকে ১,০০০+ ডলার রেভিনিউতে নেওয়ার রোডম্যাপ।
ফলাফল
মাসে ২–৩ হাজার ডলারের ব্যবসাকে ১০ হাজার+ ডলারে নিতে সহায়তা।

শিক্ষা: যা ইতিমধ্যে বিক্রি হচ্ছে, সেখান থেকেই স্কেলের সবচেয়ে নিরাপদ পথ শুরু হয়।

রিয়েল এস্টেট · প্রতিষ্ঠান গঠন

প্রজেক্ট প্ল্যান থেকে টিম পর্যন্ত

SS Real Estate · শহিদুল ইসলাম (মালিক) · ২০১৭

অবস্থা
নতুন প্রজেক্টের পরিকল্পনা আর তা বাস্তবায়নের মতো টিম — দুটোই শূন্য থেকে দাঁড় করানোর প্রয়োজন।
পদক্ষেপ
প্রজেক্ট প্ল্যান তৈরি থেকে শুরু করে টিম গঠন পর্যন্ত ধাপে ধাপে সহায়তা।
ফলাফল
পরিকল্পনা আর বাস্তবায়নের কাঠামো একসাথে তৈরি।

শিক্ষা: ভালো প্ল্যান টিম ছাড়া কাগজেই থেকে যায়।

এছাড়া আরও বহু ব্যবসার সাথে সরাসরি বসে রোডম্যাপ ও কৌশল তৈরিতে কাজ করেছি। ক্লায়েন্টের সম্মতি ছাড়া কোনো তথ্য প্রকাশ করা হয় না।

Built. Operated. Invested. Advised.

আপনি যেখানে দাঁড়িয়ে, আমিও সেখানে দাঁড়িয়েছি।

এই পদ্ধতি তত্ত্ব থেকে আসেনি। নিজে ব্যবসা গড়া, চালানো, বিনিয়োগ করা, ভুল করা আর সেখান থেকে শেখার দুই দশকের বেশি সময় থেকে এসেছে। কয়েকটি উদাহরণ:

প্রতিষ্ঠান যা গড়েছি ও নেতৃত্ব দিচ্ছি

Flourish Global

Founder & Chairman

Breezy Venture

Founder & CEO

Click Funder

Invest with Purpose, Impact the World

Founder & CEO

Cheeryb

Choose Happy, Be Happy and Spread Happiness

Founder & CEO

Cheeryb Essentials

Founder & CEO

Pastich

Make Your Identity

Co-Founder & CEO

ThriveX Digital

Your Vision Our Drive, Together We Thrive

Founder & CEO

Hifzul Quran Foundation

Founder & Chairman

অভিজ্ঞতা ও বিনিয়োগ

Business Investor

Click Funder

Real Estate, Agro ও বিভিন্ন ব্যবসায় দীর্ঘদিনের বিনিয়োগ। বিশেষ আগ্রহ Micro, Startup ও early-stage উদ্যোগে।

Structured Business Investment | Agro | Startup

Amazon ই-কমার্স

সেলার (মাল্টিপল ব্র্যান্ড এস্টাবলিশ · লোকাল টু গ্লোবাল)

Affiliate · Merch on Demand · FBA

২,৫০০+niche · ২০১৬ থেকে

Data-driven Research | US & UK Market

Abu Dhabi International Property Ltd

Director of Marketing & Strategist

Real Estate

৪টিপ্রজেক্ট হস্তান্তর

Large Capital | Long-term Projects | 16+ Years Real Estate

সব প্রতিষ্ঠান ও অভিজ্ঞতা দেখুন →

AMINUR RAHAMAN, অফিসে
AMINUR RAHAMAN · Entrepreneur, Investor, Amazon Seller & Business Navigator

যাত্রা: ব্যবসা থেকে নেভিগেশন

আন্তর্জাতিক বাজারের শিক্ষা, বাংলাদেশের মাঠের বাস্তবতা।

আমি AMINUR RAHAMAN, Business Navigator। ১৯৯৯-এ বাবার হাতে ব্যবসায় হাতেখড়ি, ২০০৬ থেকে নিজের উদ্যোগ। রেস্টুরেন্ট থেকে ফ্যাক্টরি, Amazon থেকে রিয়েল এস্টেট — প্রতিটি খাত আমাকে শিখিয়েছে লক্ষণ আর কারণ আলাদা করতে।

  1. ১৯৯৯বাবার হাতে ব্যবসায় হাতেখড়ি
  2. ২০০৬নিজের উদ্যোক্তা জীবনের শুরু
  3. ২০০৯রেস্টুরেন্ট ব্যবসা
  4. ২০১০রিয়েল এস্টেট — Abu Dhabi International Property Ltd — Director of Marketing & Strategist, ৪টি প্রজেক্ট হস্তান্তর
  5. ২০১১চীন থেকে ইমপোর্ট ব্যবসা
  6. ২০১২নন-ওভেন ফ্যাক্টরি স্থাপন
  7. ২০১৪–১৬Amazon Affiliate ও Merch on Demand
  8. ২০১৬Flourish Global প্রতিষ্ঠা — Founder & Chairman
  9. ২০১৭Merch Academy Bangladesh — ফ্রি লার্নিং প্রোগ্রামে ১,২০০+ জনকে Amazon Merch-এর সম্ভাবনা দেখানো; একই বছর SS Real Estate-এ প্রজেক্ট প্ল্যান থেকে টিম গঠন
  10. ২০১৮বিজনেস মেন্টরিং শুরু
  11. ২০২৩Cheeryb-এর বাণিজ্যিক যাত্রা
  12. ২০২৪Pastich ও ThriveX Digital — লাইফস্টাইল ব্র্যান্ড ও ডিজিটাল মার্কেটিং এজেন্সি
  13. ২০২৬Cheeryb Essentials — Household Consumer Products Hub
  14. ২০২৬GPS Business Navigator™ — অভিজ্ঞতাকে একটা পদ্ধতিতে রূপ দেওয়া
যা বিশ্বাস করি

ব্যবসা মানে শুধু বৃদ্ধি নয়।

ব্যবসা লাভ করবে — এটাই স্বাভাবিক। কিন্তু সেই লাভ আসা উচিত এমন পথে, যার পক্ষে মাথা উঁচু করে দাঁড়ানো যায়।

কৌশল বলে কোথায় প্রতিযোগিতা করবেন। সংখ্যা বলে কী কাজ করছে। আর নীতি বলে কোন কাজ কখনো করবেন না।

তাই Business Navigator হিসেবে আমার কাজ শুধু সুযোগ খুঁজে দেওয়া নয়। এমন সিদ্ধান্তও চিহ্নিত করা — যা আজ আয় বাড়ায়, কিন্তু ব্যবসাকে ভেতর থেকে দুর্বল করে: অটেকসই বৃদ্ধি, অসুস্থ unit economics, অপ্রয়োজনীয় ঝুঁকি আর অনৈতিক শর্টকাট।

  1. কী করা যায়?
  2. কী করা উচিত?
  3. লাভজনক দেখালেও কী ফিরিয়ে দেওয়া উচিত?

আমি একটা ব্যবসাকে শুধু তার আয় দিয়ে মাপি না; কোন আয় সে ফিরিয়ে দেয়, সেটা দিয়েও মাপি।

I don't measure a business only by what it earns, but also by what it refuses to earn.

— AMINUR RAHAMAN
আর্থিক সাফল্যFinancial Performance
নৈতিক সততাEthical Integrity
উপকারী প্রভাবBeneficial Impact
দীর্ঘমেয়াদি স্থায়িত্বLong-Term Sustainability

লাভ জরুরি — কিন্তু সাফল্যের একমাত্র মাপকাঠি নয়।

বিশ্বাস কাজে যেভাবে দেখা যায়

আমানত Amanah

আপনার ব্যবসার তথ্য, সংখ্যা আর গোপন বিষয় আমানত। অনুমতি ছাড়া কোথাও যায় না।

সত্যবাদিতা Sidq

অপ্রিয় হলেও সত্য বলি। ডিল ধরতে গুরুত্বপূর্ণ তথ্য লুকানোর পরামর্শ দিই না।

ন্যায্যতা Adl

কর্মী, সরবরাহকারী, অংশীদার, বিনিয়োগকারী বা গ্রাহকের প্রতি অন্যায়ের ওপর দাঁড়ানো বৃদ্ধির পরামর্শ দিই না।

হালাল আয়

শুধু ফলাফল নয়, আয় ও বিনিয়োগের কাঠামোও দেখি — প্রশ্নবিদ্ধ জায়গা চিহ্নিত করি, বিকল্প খুঁজি।

প্রতিশ্রুতি রক্ষা

যা বলি তা স্পষ্ট করে বলি, যা দিই তা লিখে দিই। আয়ের কোনো প্রতিশ্রুতি দিই না।

দায়িত্বশীল ঝুঁকি

বড় স্বপ্ন দেখি, কিন্তু অন্ধ ঝুঁকি নিই না। পুঁজি নেওয়া বা দেওয়ার আগে সম্ভাব্য ক্ষতি আগে দেখি।

এই নীতিগুলো আমার ইসলামি বিশ্বাস থেকে আসে। আমার সাথে কাজ করতে আমার বিশ্বাস ভাগ করে নেওয়ার প্রয়োজন নেই — সততা, স্বচ্ছতা আর ন্যায্যতার মান সবার জন্য একই।

আমরা হিসাব করে পরিকল্পনা করি। প্রাণপণ চেষ্টা করি। হালালের সীমার ভেতরে থাকি।
আর ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দিই।

একসাথে কাজের উপায়

আপনার জন্য সবচেয়ে নিরাপদ শুরুটা বেছে নিন

ছোট করে শুরু করুন। দরকার হলে গভীরে যান।

01

Diagnostic Session

একটা নির্দিষ্ট সমস্যা বা বড় সিদ্ধান্ত নিয়ে স্পষ্টতা দরকার হলে।

  • সমস্যার সম্ভাব্য মূল কারণ
  • পরের করণীয়ের দিকনির্দেশনা
  • একই দিনে ২টি স্লট নেওয়া যায়
১ ঘণ্টা · অনলাইন বা সরাসরি · প্রথম ভিজিটে বিশেষ মূল্য
সেশন দেখুন
02

মাসিক বিজনেস নেভিগেশন

পুরো ব্যবসার গভীর GPS অ্যাসেসমেন্ট আর রোডম্যাপ।

  • ১০ ঘণ্টা সরাসরি সেশন
  • সাথে আরও ১০ ঘণ্টার ইন্টারনাল কাজ
  • Root Cause Map ও অগ্রাধিকার
এক মাস জুড়ে
বিস্তারিত
03

ইনটেনসিভ নেভিগেশন

বড় রূপান্তর বা সম্প্রসারণের আগে পূর্ণাঙ্গ কাজ।

  • ২০ ঘণ্টা সরাসরি সেশন
  • সাথে আরও ২০ ঘণ্টার ইন্টারনাল কাজ
  • ধাপে ধাপে নেভিগেশন পরিকল্পনা
গভীর রূপান্তরের জন্য
বিস্তারিত
04

Merch Business Navigator™

Amazon Merch on Demand নতুন শুরু বা স্কেল করার জন্য।

  • Niche · Design · Scale
  • অ্যাকাউন্ট ও পোর্টফোলিও বিশ্লেষণ
  • ২০১৬ থেকে Merch-এর অভিজ্ঞতা
আলাদা প্রোগ্রাম
Merch দেখুন
Founder Notes

তিনটি ভুল, যা আপনিও হয়তো করছেন

Marketing · Unit Economics

ROAS ভালো, তবু লাভ নেই কেন?

ROAS শুধু বিজ্ঞাপনের খরচের সাথে বিক্রির তুলনা করে। পণ্যের খরচ, ডেলিভারি, COD রিটার্ন আর ডিসকাউন্ট বাদ দিলে অনেক সময় প্রতিটা অর্ডারে আসল contribution margin নেগেটিভ থাকে। তখন বেশি বিজ্ঞাপন মানে বেশি ক্ষতি।

Finance · Cash Flow

বিক্রি বাড়ছে, ক্যাশ কমছে — টাকা কোথায় যাচ্ছে?

বিক্রি বাড়লে সাধারণত stock আর বাকি পাওনাও বাড়ে। টাকা যদি inventory আর receivable-এ আটকে থাকে, তাহলে লাভজনক ব্যবসাতেও ক্যাশ সংকট হয়। সমাধান প্রায়ই বিক্রি বাড়ানো নয়, cash conversion cycle ছোট করা।

টাকা কোথায় আটকে, যাচাই করুন →

Manufacturing · Distribution

ফ্যাক্টরির সমস্যা কি সবসময় উৎপাদনে?

অব্যবহৃত capacity দেখে মনে হয় আরও উৎপাদন দরকার। কিন্তু বাধা প্রায়ই বাণিজ্যিক দিকে — চাহিদা তৈরি, distribution, product mix বা working capital। উৎপাদন বাড়ালে তখন শুধু গুদাম ভরে।

পরের ধাপ

আপনার ব্যবসা এখন কোথায় দাঁড়িয়ে?

আরেকবার খরচ বা বিনিয়োগের আগে, নিজের অবস্থাটা একবার দেখে নিন। দুটি পথ:

বিনামূল্যে · ৮–১০ মিনিট

GPS Business Health Check

ব্যবসার ১৬টি দিক নিয়ে ৪৮টি সহজ প্রশ্ন। লক্ষ্য একটা নম্বর নয়, বরং দেখানো আপনার সবচেয়ে দুর্বল দিক কোথায় আর নির্ণয় কোথা থেকে শুরু করবেন। ক্যাশের চাপ আলাদা করে দেখতে চাইলে Cash Pressure Map।

এখনই

Diagnostic Session বুক করুন

একটা নির্দিষ্ট সমস্যা বা সিদ্ধান্ত নিয়ে সরাসরি কথা বলুন। শনি–বৃহস্পতি, দুপুর ২:৪৫ ও সন্ধ্যা ৬:১৫-এ। প্রথম ভিজিটে বিশেষ মূল্য।