প্রোগ্রাম ও Business Health Check
Merch Business Navigator™ কি Amazon-এর অনুমোদিত?
না। এটা একটা স্বাধীন পরামর্শ ও প্রশিক্ষণ প্রোগ্রাম; Amazon-এর সাথে যুক্ত, অনুমোদিত বা পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত নয়। অ্যাকাউন্ট অনুমোদন আর tier সম্পূর্ণ Amazon-এর সিদ্ধান্ত।
Merch Academy Bangladesh-এর সাথে এর পার্থক্য কী?
Merch Academy Bangladesh ২০১৬ থেকে চলছে; এর ফ্রি প্রোগ্রাম ও কমিউনিটিতে এখন ১,২০০+ সদস্য। Merch Business Navigator™ হলো M·E·R·C·H সিস্টেমভিত্তিক বিজনেস নেভিগেশন প্রোগ্রাম; এতে কাজ হয় One-on-One Mentoring Session-এ, আপনার অ্যাকাউন্ট ধরে।
৫ ডোমেইন, ২৫ পিলার: এত কিছু কি একসাথে সামলাতে হবে?
না। কাঠামোটা পুরো ব্যবসার মানচিত্র, একসাথে সব করার তালিকা নয়। ফ্রি Business Health Check দেখায় কোন পিলারগুলো এখন সবচেয়ে দুর্বল; কাজের ক্রম হলো আগে ভিত্তি, পরে বিক্রি বাড়ানো, তারপর স্কেলিং। আপনার অ্যাকাউন্টে কোনটা আগে, তা One-on-One সেশনে ঠিক হয়।
Merch Business Health Check-এর ফলাফল কি একটা পেশাদার নির্ণয়?
না। এটা আপনার নিজের উত্তরের ভিত্তিতে একটা self-assessment: কোন পিলার দুর্বল আর কোথায় আগে মনোযোগ দেওয়া যুক্তিসঙ্গত, তার দিকনির্দেশনা। অ্যাকাউন্ট ধরে গভীর ডায়াগনস্টিক হয় One-on-One Mentoring Session-এ।
মূল্য ও পেমেন্ট
Individual, Solopreneur ও Enterprise-এর মূল্য কত?
Individual (One-on-One Mentoring Session): প্রতি সেশন (১ ঘণ্টা) ৳১৫,০০০; নির্দিষ্ট মূল্য। প্রয়োজন অনুযায়ী ১ থেকে ১০টি সেশন নেওয়া যায়, মূল্য প্রতি সেশন হিসেবে। কুপন কোড পেয়ে থাকলে বুকিং ফর্মে দিন; ছাড় প্রযোজ্য শুধু Individual-এ, ১ বা ২টি সেশনের বুকিংয়ে। Solopreneur (১০ ঘণ্টা) ৳১,৫০,০০০ আর Enterprise (২০ ঘণ্টা) ৳৩,০০,০০০; এই দুই প্যাকেজে কুপন বা অন্য কোনো ছাড় প্রযোজ্য নয়। স্লট বুকের ১ ঘণ্টার মধ্যে পেমেন্টের তথ্য পাঠাতে হয়।
রিফান্ড কীভাবে হয়? ফলাফলের কোনো নিশ্চয়তা আছে?
আয় বা ফলাফলের কোনো নিশ্চয়তা নেই, আর রিফান্ড হয় শুধু প্রকাশিত নীতি অনুযায়ী। বাতিল, রিফান্ড আর রিশিডিউলের নিয়ম আগে থেকেই প্রকাশিত; সংক্ষেপে দেখুন মূল্য ও বুকিং অংশে, পুরোটা রিফান্ড ও রিশিডিউল নীতি-তে।
আগে বুকিং করে পরে পেমেন্ট করা যাবে?
ক্যালেন্ডারে বুক করা স্লট পেমেন্টের তথ্য ছাড়া সর্বোচ্চ ১ ঘণ্টা সংরক্ষিত থাকে। এর মধ্যে TrxID বা ব্যাংক রসিদ না পাঠালে স্লটটি বাতিল হয়ে অন্যদের জন্য খুলে যায়। পেমেন্ট যাচাইয়ের পরই বুকিং চূড়ান্ত হয়।
বাংলাদেশের বাইরে থেকে যোগ দেওয়া যাবে?
হ্যাঁ, অনলাইনে। One-on-One হয় Google Meet-এ, বাংলাদেশ সময় অনুযায়ী। পেমেন্ট এখন ব্যাংক ট্রান্সফারে; বিদেশ থেকে পাঠানোর বিষয়ে আগে WhatsApp-এ জেনে নিন।
One-on-One Mentoring Session
One-on-One Mentoring Session-এ কী হয়?
আপনার অ্যাকাউন্ট আর পোর্টফোলিওর ডায়াগনস্টিক; ঠিক কোথায় আটকে আছেন, আর কোনটা আগে ঠিক করবেন; আর সেই বাধা পার হওয়ার ব্যক্তিগত রোডম্যাপ। প্রতিটি সেশনের আগে-পরে চলে আপনার অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণ আর গবেষণা। সেশন ১ ঘণ্টা, অনলাইনে বা সরাসরি, বাংলা বা ইংরেজিতে।
সেশন কোন দিন, কখন হয়? কীভাবে বুক করব?
শনিবার থেকে বৃহস্পতিবার, দিনে দুটি স্লট: বিকাল ৪:০০–৫:০০ এবং সন্ধ্যা ৭:০০–৮:০০ (বাংলাদেশ সময়); শুক্রবার সেশন হয় না। বুকিং দুই ধাপে: আগে Google Calendar-এ খালি স্লট বুক করুন (সেখানে শুধু খালি স্লটগুলোই দেখায়), তারপর বুকিং ফর্মে বিবরণ ও পেমেন্টের মাধ্যম দিন; ফর্ম WhatsApp খুলে দেবে। পেমেন্ট যাচাইয়ের পর বুকিং নিশ্চিত হয়। সেশন হয় অনলাইনে (Google Meet) অথবা সরাসরি, উত্তরা সেক্টর ১৩-এর আশেপাশে একটি রেস্টুরেন্ট বা কফিশপে; নির্দিষ্ট স্থান বুকিং নিশ্চিত হওয়ার পর জানানো হয়।
একাধিক সেশন, বা একই দিনে দুটি সেশন নেওয়া যাবে?
হ্যাঁ। বুকিং ফর্মে সেশনের সংখ্যা বেছে নিন; মূল্য প্রতি সেশন হিসেবে (কুপন শুধু ১ বা ২টি সেশনের বুকিংয়ে)। একই দিনের দুটি স্লট চাইলে ক্যালেন্ডারে দুটিই বুক করুন; মাঝের বিরতিতে প্রস্তুতি নেওয়া হয়। অন্য দিনের সেশনগুলোর তারিখ আলোচনা করে ঠিক হয়, আর প্রথম সেশন থেকে ৯০ দিনের মধ্যে সব সেশন ব্যবহার করতে হয়। বেশি সময় দরকার হলে Solopreneur (১০ ঘণ্টা) বা Enterprise (২০ ঘণ্টা) প্যাকেজ দেখুন, অথবা WhatsApp-এ জানান।
ফলাফল, Ads ও ঝুঁকি
আপনি কি নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা দেন?
না। Merch-এ বিক্রি নির্ভর করে বাজার, ডিজাইন আর আপনার ধারাবাহিক কাজের ওপর। আমাদের কাজ হলো সঠিক দিক আর পরিকল্পনা পরিষ্কার করা। অগ্রগতি মাপা হয় পিলারভিত্তিক স্কোর আর আপনার নিজের KPI দিয়ে, আয়ের প্রতিশ্রুতি দিয়ে নয়।
Merch কি এখনো করার মতো, নাকি স্যাচুরেটেড?
আন্দাজের আপলোডে প্রতিযোগিতা অনেক বেশি। বাজার-গবেষণা, প্রমাণ আর সিস্টেমভিত্তিক কাজে এখনো সুযোগ আছে, তবে কোনো আয়ের নিশ্চয়তা নেই। কোথায় সুযোগ, তা আপনার অ্যাকাউন্টের তথ্য দেখেই বলা যায়।
Ads কি বাধ্যতামূলক?
না। Ads একটা হাতিয়ার। কোন ডিজাইনে, কতটা চালালে রয়্যালটির হিসাবে লাভ বা লোকসান, সেটা বুঝে সিদ্ধান্ত নেওয়াই আসল কাজ।
আমার অ্যাকাউন্টে Merch-এর জন্য Amazon Ads নেই। তাহলে কি এই পদ্ধতি কাজে লাগবে?
Merch-এর জন্য Amazon Ads এখন সব মার্কেটপ্লেসে বা সব অ্যাকাউন্টে নেই, আর যোগ্যতার শর্ত Amazon সময়ে সময়ে বদলায়। প্রাসঙ্গিকতা, র্যাঙ্কিং আর রয়্যালটির হিসাবের অংশ organic বিক্রির সিদ্ধান্তেও কাজে লাগে। Ads-এ লাভের কোনো নিশ্চয়তা নেই।
আপনারা কি ডিজাইন করে দেন?
না। এটা স্ট্র্যাটেজি ও নেভিগেশন সেবা। নিজে ডিজাইন না পারলেও চলে: কোন ডিজাইন বানাবেন, ডিজাইনার বা AI-কে কীভাবে ব্রিফ দেবেন আর মান কীভাবে যাচাই করবেন, সেই পদ্ধতিতে সহায়তা করা হয়।
AI দিয়েই তো ডিজাইন হয়। তাহলে এই প্রোগ্রাম কেন?
AI কাজ দ্রুত করে, কিন্তু কোন বাজারে কাজ করবেন, কোন ডিজাইন বানাবেন, কোথায় ঝুঁকি, আর Ads-এ কত খরচ যুক্তিসঙ্গত, এই সিদ্ধান্ত AI নেয় না। প্রোগ্রামে রিসার্চ, ব্রিফ, ক্যাটালগ, বিশ্লেষণ আর রিপোর্টিংয়ে AI কোথায় সময় বাঁচায়, তা দেখানো হয়; সিদ্ধান্ত থাকে আপনার বিচারবুদ্ধি আর প্রমাণে। AI দিয়ে বানানো কাজেও Amazon-এর নীতি, ট্রেডমার্ক আর কপিরাইটের নিয়ম একই।
আমার ডিজাইনার বা VA টিম আছে। এটা কি কাজে লাগবে?
হ্যাঁ। টিম থাকলে সবচেয়ে বড় প্রশ্ন হয় ব্রিফ, মান, দায়িত্ব আর মাপকাঠি। M·E·R·C·H-এর H ডোমেইনে লেখা SOP, ডিজাইনার বা VA-র ব্রিফ আর দায়িত্বের কাঠামো আছে। টিমের কোনো নির্দিষ্ট সমস্যায় আটকে থাকলে One-on-One সেশনে দেখা যায়।
আস্থা ও গোপনীয়তা
আপনি কি নিজে এখনো Merch করেন?
হ্যাঁ। ২০১৬ থেকে খোলা নিজের Amazon Merch on Demand অ্যাকাউন্ট এখনো চলমান। এই প্রোগ্রামের পদ্ধতিগুলো আগে নিজের অ্যাকাউন্টে পরীক্ষা করা।
আমার অ্যাকাউন্টের তথ্য কি গোপন থাকবে?
হ্যাঁ। আপনার অ্যাকাউন্ট, ডিজাইন আর বিক্রির তথ্য গোপনীয় হিসেবে রাখা হয়। আমরা কখনো আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাই না।
উত্তর পাননি? WhatsApp-এ প্রশ্ন করুন → · অথবা ইমেইল: booking@aminurrahaman.com