Merch Business Navigator™ · Privacy Policy
গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ৭ অক্টোবর ২০২৬
এই নীতি Merch Business Navigator™-এর One-on-One Mentoring Session-এর বুকিং, Merch Business Health Check এবং যোগাযোগের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা কী তথ্য নিই, কেন নিই, কীভাবে রাখি আর এ বিষয়ে আপনার অধিকার কী, তা এখানে জানানো হলো।
যে তথ্য আমরা সংগ্রহ করি
- WhatsApp-এ প্রশ্ন বা যোগাযোগের সময়: আপনি যে নাম, নম্বর ও বার্তা পাঠান।
- Google Calendar-এ One-on-One স্লট বুক করার সময়: Google Calendar-এর বুকিং পাতায় আপনি যে নাম, ইমেইল ও (দিলে) অন্যান্য তথ্য দেন এবং বেছে নেওয়া তারিখ ও সময়। এগুলো আমাদের Google Calendar-এ থাকে; স্লট নিশ্চিত, রিমাইন্ডার বা বাতিলের কাজে ব্যবহার হয়। Google-এর নিজস্ব গোপনীয়তা নীতিও প্রযোজ্য।
- Merch Business Health Check-এ: নাম, মোবাইল, ইমেইল, (ঐচ্ছিক) ঠিকানা, আপনার Merch-এর অবস্থা (অ্যাকাউন্ট, tier, বিক্রির আনুমানিক পরিসর, Ads), ৫০টি প্রশ্নের উত্তর ও ফলাফল। এগুলো আমাদের নিজস্ব Google Sheets-এ থাকে, ২ বছর বা আপনি মুছতে বলা পর্যন্ত।
- বুকিংয়ের সময়: নাম, মোবাইল/WhatsApp, ইমেইল, Merch-এ আপনার বর্তমান অবস্থা, পছন্দের সময় ও আলোচনার বিষয়।
- Merch অ্যাকাউন্টের তথ্য: সেশনে আপনি যা শেয়ার করেন, যেমন tier, ডিজাইন, niche বা বিক্রির তথ্য। আমরা কখনো আপনার Amazon অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা লগইন চাই না।
- পেমেন্টের তথ্য: মাধ্যম, পরিমাণ, Transaction ID বা ব্যাংক রেফারেন্স ও স্ক্রিনশট। পিন, পাসওয়ার্ড বা কার্ডের তথ্য আমরা চাই না ও রাখি না।
- ওয়েবসাইট: বুকিং ফর্মের কাজের জন্য আপনার ব্রাউজারে একটি ছোট ভিজিট-গণনা (localStorage) থাকে; এটি আপনার ডিভাইসেই থাকে, আমাদের সার্ভারে যায় না। কোন পাতা কতজন দেখছেন, কোন বোতাম চাপা হচ্ছে (শুধু বোতামের নাম), কোন দেশ/ডিভাইস থেকে আসছেন, এমন সামগ্রিক পরিসংখ্যান Google Analytics দিয়ে মাপা হয়; এর জন্য Google আপনার ব্রাউজারে কুকি রাখে। আপনার নাম, ফোন, ইমেইল বা ফর্মে লেখা কোনো তথ্য Google Analytics-এ পাঠানো হয় না। না চাইলে ব্রাউজারে কুকি বন্ধ রাখতে বা Google-এর opt-out add-on ব্যবহার করতে পারেন।
তথ্য কেন ব্যবহার করি
- আপনার প্রশ্নের উত্তর দিতে, আর Business Health Check-এর ফল নিয়ে প্রয়োজনে যোগাযোগ করতে।
- Google Calendar-এ বুক করা One-on-One স্লট নিশ্চিত বা বাতিল করতে।
- বুকিং গ্রহণ, পেমেন্ট যাচাই, এবং নিশ্চিতকরণ ও রিমাইন্ডার পাঠাতে।
- আপনার অ্যাকাউন্টের বিশ্লেষণ ও ব্যক্তিগত রোডম্যাপ তৈরি করতে।
- হিসাব ও আইনগত বাধ্যবাধকতা পূরণে।
আপনার সম্মতি ছাড়া এই প্রোগ্রামের বাইরের কোনো প্রচারমূলক বার্তা পাঠানো হয় না। যেকোনো সময় বার্তা বন্ধ করতে বলতে পারেন।
তৃতীয় পক্ষের সেবা
| সেবা | কী কাজে |
|---|---|
| প্রশ্ন, বুকিং ও পেমেন্টের তথ্য গ্রহণ, যোগাযোগ | |
| Google (Meet, Gmail, Calendar, Sheets, Fonts) | অনলাইন সেশন, ইমেইল, One-on-One স্লট বুকিং ও সময়সূচি (Google Calendar-এর বুকিং পাতা), রেকর্ড, ওয়েবসাইটের ফন্ট |
| Google Analytics | ওয়েবসাইট ভিজিটের সামগ্রিক পরিসংখ্যান (ব্যক্তিগত তথ্য ছাড়া) |
| ব্যাংক (এবং চালু হলে bKash, নগদ বা কার্ড) | পেমেন্ট গ্রহণ |
তথ্য শেয়ার ও বিক্রি
আমরা আপনার তথ্য কখনো বিক্রি করি না এবং বিজ্ঞাপনের জন্য কাউকে দিই না।
Merch অ্যাকাউন্টের তথ্যের গোপনীয়তা
সেশনে শেয়ার করা আপনার ডিজাইন, niche ও বিক্রির তথ্য কঠোরভাবে গোপনীয় রাখা হয় এবং শুধু আপনার জন্য বিশ্লেষণে ব্যবহৃত হয়। আপনার লিখিত অনুমতি ছাড়া কোনো কেস স্টাডি, প্রশিক্ষণ বা প্রচারে আপনার নাম, ডিজাইন বা শনাক্তযোগ্য তথ্য ব্যবহার করা হবে না।
তথ্য সংরক্ষণের মেয়াদ
- প্রশ্ন ও যোগাযোগের তথ্য ১ বছর রাখা হয়, অথবা আপনি মুছে ফেলতে বললে আগেই মুছে ফেলা হয়।
- বুকিং ও পেমেন্টের রেকর্ড হিসাব ও আইনগত প্রয়োজনে সর্বোচ্চ ৫ বছর রাখা হয়।
- সেশনের বিশ্লেষণ নথি সেবা শেষের পর ২ বছর রাখা হয়; আপনি চাইলে আগেই মুছে ফেলা হয়।
আপনার অধিকার
- আপনার কোন তথ্য আমাদের কাছে আছে, তা জানতে চাওয়া।
- ভুল তথ্য সংশোধন করানো।
- আইনগত বাধ্যবাধকতা না থাকলে তথ্য মুছে ফেলার অনুরোধ করা।
- যেকোনো সময় বার্তা পাওয়া বন্ধ করতে বলা।
নীতির পরিবর্তন
প্রয়োজনে এই নীতি হালনাগাদ করা হতে পারে; হালনাগাদের তারিখ এই পাতার শুরুতে থাকবে।
গোপনীয়তা নিয়ে যোগাযোগ
আপনার তথ্য নিয়ে কোনো প্রশ্ন বা অনুরোধ থাকলে জানান।
WhatsApp: +৮৮০ ১৭৪০-১৪৬১৪৬
ইমেইল: booking@aminurrahaman.com